একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায়র আসামি সমশের ফকির ওরফে সমশের মৌলভীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সমশেরের
ময়মনসিংহের মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াজেদ আলী সমশের মৌলভীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সমশের মুক্তাগাছা উপজেলার দরিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মৃত আরফান ব্যাপারীর ছেলে।
এসআই ওয়াজেদ আলী জানান, আজ (সোমবার) সকালে গ্রেফতারকৃত সমশের মৌলভীকে ঢাকায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
এমবি





