সদ্য ঘটে যাওয়া ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে সিলেটে ৫০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কারো হাত ও কারো পা ভেঙ্গে গেছে বলে জানা গেছে।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ কম্পণ অনুভূত হয়।
মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
মূহুর্তের মধ্যেই রাজধানীবাসির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে মানুষ রাস্তায় নেমে পড়ে। রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে।
এমকে





