২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি হরতালের সমর্থনে রাজধানী মহাখালীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৮টায় মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদক ওমর খৈয়ামের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মিছিল করে শিবির কর্মীরা।
মিছিলে এসময় অন্যান্যের মধ্যে তিতুমীর কলেজ শিবির সভাপতি, আইএইচটি সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





