টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষা নগরীখ্যাত এলেঙ্গায়লুৎফর রহমান মতিন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ী ছাত্রীদের পুরস্কার বিতরণ শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুর ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, কালিহাতী পৌর সভার মেয়র আনছার আলী বিকম।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দার আলী লেবু, বাকশিস কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ।

এসএইচ