গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ শিকদার বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ভেন্নাবাড়ির রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হন।’
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এ খবর নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিন যুবক মোটর সাইকেলে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। পুলিশ ভোর সাড়ে ছয়টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এএস





