টিনের চালের ওপর পতাকা টানাতে গিয়ে নাসিম উদ্দিন (১৬) নামে এক তরুণ ফুটবলপ্রেমীর করুণ মৃত্যু হয়েছে। তিনি তার পছন্দের দল আর্জেন্টিনার পতাকা টানাতে টিনের চালে উঠেছিলেন। রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার
মৃত এই ফুটবলপ্রেমী পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন। রোববার বেলা তিনটায় এই দুর্ঘটনা ঘটলে বিকেল ছয়টা ২০ মিনিটে ঢামেক হাসপাতারের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে,সুনিবিড় হাউজিং এলাকার ১৬ নম্বর রোডস্থ একটি টিনশেড বাড়ির চালের ওপর আর্জেন্টিনার পতাকা টানাতে যায় নাসিম। এ সময় অসতর্কতাবশত তিনি চাল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে চারটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত নাসিম আদাবরের ওই ভাড়া বাড়িতেই তার পরিবারে সঙ্গে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ মোতালেব।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]