চুয়াডাঙ্গায় জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনগরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা হাসান (২৮) নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান উপজেলার দর্শনা পৌরসভার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ঢাকা সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রদলের সদস্য।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে হাসান বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা মুজিবনগর গামী একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন পর মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম আর