জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মিন্টু রোডের বাসভবনে গেছেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
সঙ্গে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
আজ বিকেলে প্রতিমন্ত্রী ও সচিব নতুন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এসময় মন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তারা।
এসএইচ





