গোপালগঞ্জের মুকসুদপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই উপজেলার উজানী ইউনিয়নের নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২), মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।

উজানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য খোকন বালা জানান, বিকালে নৃপেন বালা তার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে নিয়ে মটবাড়ী বিল দিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৃপেন বালা ও তার ছেলে সাঁতরে বাঁচতে পারলেও, তার স্ত্রী ও দুই মেয়ে ডুবে মারা যান।

খবর পেয়ে এলাকাবাসী সন্ধ্যায় তিন জনের মরদেহ উদ্ধার করে বলে জানান মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান।

এআর