প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে, ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকসমূহের কার্যবিবরণী বাংলায় ভাষান্তর করা করা একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কৌশলপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর কাছে কৌশলপত্রটি হস্তান্তর করেন। পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১০ বছর শীর্ষক প্রকাশনা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী।

এএস