প্রায় এক ঘন্টার চেষ্টায় রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনীর সদস্যরা।

আজ শনিবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ।

এর আগে শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কাঁঠালবাগানের এফ হক টাওয়ার ভবনে আগুন লাগে।

পরে খবর পেয়ে ৬ টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ধারণা করা হচ্ছে, ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে।এদিকে কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

জেড