রাজধানীতে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ছাত্র আবির আহসান কৌশিক (১৭) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

বুধবার রাত ১১টার দিকে রামপুরা বনশ্রীর একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কৌশিক। তার বাবার নাম আব্দুর রব।

আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ