পদ্মায় নদীতে তীব্র স্রোতের কারণে ৫ দিন পরে আবার ধসে গেছে মাওয়া-কাওরাকান্দি নৌপথের নতুন করে স্থাপিত রোরো ফেরি ঘাট। এ নৌপথে সোমবার বিকাল তিনটা থেকে রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২ সে. মিটার পানি কমলেও বিপদদসীমার ৩৪ সে. মিটার উপরে প্রবাহিত হচ্ছে।

মাওয়া ফেরিঘাটের ম্যানেজার মেরিন মো. শাজাহান জানান, সোমবার বিকাল তিনটার সময় হঠাৎ করে মাওয়া ঘাটের নতুন স্থাপিত রোরো ফেরিঘাটটি ধসে যায়। এর ফলে মাওয়া-কাওরাকান্দি পথে তিনটি রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

গত ২৭ আগস্ট তীব্র স্রোতের কারণে মাওয়া ফেরি ঘাটের ৩নং রোরো ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নৌমন্ত্রীর নিদের্শে ২৪ ঘণ্টার মধ্যে ২৮ আগস্ট নতুন রোরো ফেরিঘাট নির্মাণ করা হয়।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই