পাকিস্তানি হানাদারদের অত্যাচারের খবরে নিজের শরীরের রক্ত গরম হয়ে যেতো বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া বিশেষ বক্তৃতায় তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি স্মরণ করে মোদি বলেন, আমি যুবক ছিলাম, সে সময় খবরের কাগজে পড়তাম বাংলাদেশের লড়াই, অত্যাচার সম্পর্কে।
আপনাদের যেমন রক্ত গরম হয়ে যায়, আমারও যেত। জীবনে প্রথমবার গ্রাম ছেড়ে তাই দিল্লিতে চলে আসার সৌভাগ্য আমার হয়েছিল। সত্যাগ্রহে অংশ নিয়েছি। তারপর দীর্ঘদিন রাজনীতি করিনি।
বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে বলেও মন্তব্য করেন মোদি।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।
এক চুমুক পানি খেয়ে বক্তৃতা শুরু করেন মোদি।
এসএইচ





