ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে ১৮ পিছ ইয়াবাসহ সামিরা আক্তার (২০) নামে একজন মহিলাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তারাকান্দা থানা পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে ঐ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, তারাকান্দা থানা পুলিশ নেত্রকোনা – ময়মনসিংহ সড়কে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে গাছতলা বাজারে ১৮ পিছ ইয়াবাসহ সামিরা আক্তার কে আটক করে। সে হালুয়াঘাট উপজেলা মাটিকাটা গ্রামের আব্দুল গণির মেয়ে বলে জানা গেছে।
এসএইচ





