রাজধানীর ২৪ নম্বর ইসলামপুরের জব্বু খানম নামের একটি জামে মসজিদের সিঁড়ি থেকে বিল্লাল হোসেন (৫২) নামের এক মুয়াজ্জিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ঐ মুয়াজ্জিন মসজিদের ভেতরেই একটি কক্ষে থাকতেন।

৫৫ বছর বয়সী এই মুয়াজ্জিনের বাড়ি মানিকগঞ্জে তবে দীর্ঘদিন যাবত তিনি জব্বুর খান মসজিদে কাজ করছিলেন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মফিজউদ্দিন আহমেদ জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসটি