ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩৭ নম্বর যাত্রীবাহী ট্রেনের দুটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনার ফলে ময়মনসিংহ-ভৈরব রেলপথে সকল রেল চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুগামী ৩৭ নম্বর যাত্রীবাহী ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশন ছাড়ার পরই এ দুর্ঘটনার শিকার হয়।
এ সময় রেলের গতি কম থাকায় হতা-হতের ঘটনা ঘটেনি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।
তবে রেল কর্তৃপক্ষের ধারণা অতিরিক্ত বৃষ্টির কারণে রেল লাইন দুর্বল হয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা হতে পারে।
সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে রওনা দিয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। সাড়ে ১০টায় উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে।
এএইচ





