সাতক্ষীরার তালা উপজেলায় বিলুপ্ত প্রায় তক্ষকসহ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে মাঝিয়াড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আব্দুল মান্নান ওই গ্রামের মাজেদ শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, আব্দুল মান্নান তক্ষক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





