স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোক র্যালী অনুষ্ঠিত।
আজ সোমবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও কালেক্টর চত্ত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী গিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপত্বিতে র্যালীতে আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাবেক পৌর মেয়র সোলাইমান আলী,ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু সহ প্রমুখ।
এসময় শোক র্যালীতে ঠাকুরগাঁও জেলার সকল সরকারি ও বেসরকারি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের প্রধান রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড সহ অন্যান্য সংগঠন গুলো শোক র্যালী বের করে।
এমবি





