থেমে নেই ডেঙ্গুর প্রাণহানি, খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রানী নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সন্ধ্যা রানী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেল ৩০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি হন।

অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে দিকে তিনি মারা যান। রানীর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।

খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন বলেও জানান তিনি।

এএস