বরিশালের কাঠেরঘরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী আহত হওয়ায় স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। এতে বাস চলাচল বন্ধ রয়েছে বরিশাল-পটুয়াখালী সড়কে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু হয়।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে বরিশাল-পটুয়াখালী রুটে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুম তালুকদার জানান, ঘটনাস্থল নলছিটি উপজেলায় পড়েছে। তবে দুই থানার পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত আহত ব্যক্তির নাম জানা যায়নি।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ