লালমনিরহাটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করছে জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও সাধারণ শ্রমিকের ওপর হামলা বন্ধের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র জানান, ‘দাবি দু'টি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। শনিবার সকাল ৬টা থেকে পুরো লালমনিরহাট জেলায় কোন পরিবহন চলবে না। এমনকি, দুরপাল্লার বাসও চলাচল করবে না।

তিনি আরও জানান, পরিবহন সেক্টরের সকল দফতরে পত্র প্রেরণ করে এ কর্মসূচি শতভাগ সফল করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে পোষ্টার লাগিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

লালমনিরহাট বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মদ জানান, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের পত্র পেয়েছি। তাদের ধর্মঘটের কারণে যেহেতু রাস্তায় চালক ও শ্রমিকরা অবস্থান নেবে, তাই বাস চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।

এআর