মৌলভীবাজারের জুড়ি উপজেলা উপ-নির্বাচনে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গুলশানারা মিলি। ২২ হাজার ৪৪৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
মিলি প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুকের স্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৭৬৩টি ভোট।
আজ রোববার সকাল ৮টা থেকে জুড়ি উপজেলা নির্বাচনে ছয়টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট কেন্দ্রগুলোতে মোট বুথের সংখ্যা ছিল ২৩৬টি।
ভোট গ্রহনের দায়িত্বে ছিলেন ৫১০ জন কর্মকর্তা। উপজেলায় মোট ৮৯ হাজার ৪০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পূরুষ ভোটার ছিলেন ৪৫ হাজার ৫১৩ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৮৮৮ জন।
জুড়ি উপজেলায় ভোট গ্রহনকালে কোথাও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
উল্লেখ্য, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মুমীত আসুক গত ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে নির্বাচন হলো।
ইআর





