রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ(ওসি) আরাফাত হোসেন জানান, সংঘর্ষ থামাতে কাজ করছে পুলিশ।
তবে সংঘর্ষের কারণ সম্পর্কে আরাফাত হোসেন জানান, বুধবার রাতে দীপু নামে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ এনে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা ঢাকা কলেজের ছাত্রদের দোষ দেয়। এ নিয়ে বৃহস্পতিবার ঢাকা কলেজের ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে ফুটপাতে বসা কয়েকজন ব্যবসায়ীর বাকবিতণ্ডা হয়। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা কলেজেরর ছাত্র ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ এখনো থামেনি। ওই এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় টায়ার জালিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ছাত্ররা। ফলে নিউমার্কেট এলাকায় সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া আশপাশের সকড়গুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএইচ





