চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় তেলবাহী ৫ টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। যার কারণে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ফৌজদার হাট স্টেশনের কাছে ওয়াগনের ৫/৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর পর থেকে চট্টগ্রামের সাথে অন্যান্য অঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত বগিগুলো তোলার চেষ্টা চলছে।

ইতোমধ্যে এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

তদন্ত কমিটির প্রাধান করা হয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ারকে। এ কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। 

ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ