জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের আমন্ত্রণে শরীয়তপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহম্মদ এরশাদ।

এরশাদ হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অবতরণ করেন।

জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘জয়নুল হক সিকদার গ্রামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। দেখে আমি খুবই অভিভূত হয়েছি। এটা খুব কম লোকেরাই করেন। এ জন্য আমি তাকে দোয়া করি তিনি তার কর্মের জন্য দীর্ঘদিন বেঁচে থাকবেন।’

জয়নুল হক সিকদারের বাবা মরহুম মকফর উদ্দীন সিকদারের ৫২তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে তিনি শরীয়তপুরে আসেন।

এ সময় জয়নুল হক সিকদার, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক মন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক এমপি মনিরুল হক, ন্যাশনাল ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান পারভিন হক সিকদার, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মমতাজুল ইসলাম মঞ্জু, মনোয়ারা মেডিকেলের মনোয়ারা সিকদার, ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে দুপুর ২টা ১৫ মিনিটে এরশাদ হেলিকপ্টার যোগে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অবতরণ করেন। এরপর তিনি গাড়িযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিদর্শন যান। পরে তিনি জয়নুল হক সিকদারের বাসায় দুপুরের খাবার খেয়ে হেলিকপ্টার যোগে ঢাকায় চলে যান।

জেআই