কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ১৩ জন ও উপসর্গে ৬ জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১ জন ও নিজ বাড়িতে করোনায় ১ জন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
আজ (০৪ জুলাই) রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত একজন এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন করোনা রোগী মারা গেছেন। মৃত দুজনের বাড়িই উপজেলার নন্দলালপুর ইউনিয়নে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকুল উদ্দিন করোনা আক্রান্ত দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





