যশোরের শার্শার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ( ০৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার মহিষাকোড়া গ্রামের একটি মসজিদে বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মন্টু মসজিদে নামাজ পড়তে এসে দেখেন সেখানে বিদ্যুৎ নেই। এ সময় তিনি বিদ্যুতের ছেঁড়া তার জোড়া লাগাতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শার্শার বাঁগআচড়া ইউনিয়নের মহিষাকোড়া গ্রামের ইউপি সদস্য মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে