বগুড়ার আদমদীঘিতে রোববার সকালে মাসুদ রানা (২৭) নামে এক নির্মাণশ্রমিকের বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে।
মৃত রানা উপজেলার নসরতপুর ইউপির শিতলাই গ্রামের মফিজ উদ্দীন মণ্ডলের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোসলেম উদ্দীন জানান, উপজেলার শিতলাই গ্রামের মাসুদ রানা প্রতিদিনের মতো সকালে কাজ করতে যান। একই গ্রামের বাসার ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে হঠাৎ করে জড়িয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





