হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে এলএমজি, এসমজি ও এসএলআরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর থেকে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাবের অভিযান এখনো চলছে বলে জানা গেছে।
র্যাব-৯ এর কমান্ডিং অফিসার মোসাব্বের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্র উদ্ধারের বিষয়ে দুপুর ১২টায় শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,কেইউ





