শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় পেট্রোল বোমা হামলার ঘটনায় আজ আরোও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সজু মিয়া ।
উল্লেখ্য,পুলিশ পাহারার মধ্যেই শুক্রবার রাত ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুত অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নারী ও শিশুসহ ৬ জন নিহত হয় । এ ঘটনায় দগ্ধ হয়েছেন কমপক্ষে ৩০ জন। এখন পর্যন্ত এ ঘটনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
এআই/





