কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত আফজাল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আফজাল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কচুয়াদহ বাজারে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আফজালকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজাম মুনিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। এসময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
জেআই





