যশোরে ওয়ান শুটারগান, গুলি ও হাত বোমাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম ফরিদ উদ্দিন (৩৭) বলে জানা যায়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের মিশনপাড়া খ্রিস্টান কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মিশনপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিশনপাড়া খ্রিস্টান কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০টি হাত বোমাসহ সন্ত্রাসী ফরিদকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ফরিদের বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। দ্বীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আজ সোমবার তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

এসএইচ