জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত পাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আদালত বসিয়ে এ সাজার নির্দেশ দেন।

এরআগে রোববার রাতে উপজেলা পরিষদের পেছনে সরকারি পুকুরের কাছ থেকে স্থানীয় নামপাড়া গ্রামের শাহীন (৩০), কর্নেল (৩০), আতিকুর রহমান (৩৫) ও চরকাউরিয়া সীমারপাড় এলাকার ওয়াজেদ আলীকে (৩০) গাঁজাসহ আটক করা হয়।

এদিকে, সরিষাবাড়ী উপজেলায় তোতা তরফদার নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

এমবি