হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত ইসলামী দলসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শোকবাণীতে স্বাক্ষর করেন, মাওলানা আবু তাহের জিহাদী, আল কাসেমী জয়নুল আবেদিন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মুফতি রহমান মাদানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আবুল কাসেম কাসেমী মুফতি মাসুদুর রহমান মুফতি ফয়জুল্লাহ আশরাফী, এনামুল হক মুফতি আজিজুল হক আজিজ হবিগঞ্জী মুফতি মিজানুর রহমান, মুফতি মাসুদুর রহমানপ্রমুখ|

নেতৃবৃন্দ বলেন, হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমী হাজারো আলেমের ওস্তাদ, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং ইসলামবিরোধী অপতৎপরতা মোকাবেলায় তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক।

তার ইন্তিকালে জাতীয় মুসলিম উম্মাহর যোগ্য অভিভাবককে হারিয়েছেন। আল্লাহতালা তার সকল ত্রুটি বিচ্যুতি মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।প্রেস বিজ্ঞপ্তি

এএস