গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য কর্মসংস্থান, অটিজম ব্যক্তির অগ্রাধিকার বিষয়ক প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী শিশু, কিশোরদের সমন্বয়ে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক আলোচনা সভা মিলটন রোডস্থ পলাশবাড়ী অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের সভাপতি শাহিনুর আলম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা জাকারিয়া।

এমবি