খুলনার দৌলতপুর উপজেলায় একটি মেসে অভিযান চালিয়ে সাত শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা নাশকতার পরিকল্পনা করছিল।

বুধবার রাতে জেলার দৌলতপুর থানা পুলিশ স্থানীয় দেয়ানা এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দেয়ানা এলাকার তাজমহল নামে একটি ছাত্রাবাসে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সাত শিবির কর্মীকে আটক করা হয়।

এমকে