সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
ইসি কমিশনার বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে এ আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কমিশনের বৈঠকে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।
এস





