সিলেটে সদর উপজেলার গোপাল নামক স্থানে বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রী ঝর্ণা আক্তার (৬) নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোপাল গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর আলীর মেয়ে। সে গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস (সিলেট ব-৬০০৬) গোপাল নামক স্থানে এসে স্কুলছাত্রী ঝর্ণাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ঝর্ণা। এসময় বাসচালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে নগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে।
এমই





