বিএনপির ফখরুল, মওদুদ, বি-চৌধুরী একই গোয়ালের গরু মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির দাবি দণ্ডিত দুর্নীতিবাজ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনে নিয়ে আসা।

তারা অপরাধীদের ফিরিয়ে এনে পিঠের চামড়া বাঁচাতে চায়। সেই লক্ষ্যে ড. কামাল হোসেনসহ প্রবীণ নেতারা জোট বেঁধেছেন। 

শনিবার বিকালে স্থানীয় শহীদ খোকন পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া সদর থানা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

জাসদ বগুড়া শহর কমিটির সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ বগুড়া জেলা কমিটির সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার প্রমুখ।