ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশী সেবা ‘৯৯৯’ নম্বরের সম্প্রসারিত ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জয় বলেন, এই সার্ভিসের মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন মুহূর্তের মধ্যেই পুলিশের সহায়তা পাওয়া যাবে।
তিনি বলেন, আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো। যাতে একটি কলেই পুলিশের সেবা পাওয়া যায়।
৯৯৯ হেল্প ডেস্ক মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড লিংক: http://bit.ly/2fqnhey। মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করা যাবে।
৯৯৯ নম্বরে ডায়াল করে আরো জানা যাবে দেশের যেকোনো জায়গা থেকে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা।
এ জরুরি সেবাটি পেতে কোনো খরচ হবে না। এমনকি মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যাবে।
এএস





