ফেনীর লালপুলে বাস-ট্রাক সংঘার্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি রডভর্তি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে আহত অবস্থায় ছয় জন যাত্রীকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুন (১০) খাগড়াছড়ি জেলার মাটিরাঙার খেতুরাছড়া এলাকার নুরুল আফসারের ছেলে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত অপর চার জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এমই/মাসুম





