নড়াইলের লোহাগড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে লোহাগড়া কমিউনিটি সেন্টারে জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বি এন পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি নেতা শরীফ কাসাফুদ্দোজা কাফি, কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা যুব দলের সভাপতি মাহাম্মুদ আলম, সম্পাদক আহাদুজ্জামান বাটু, ছাত্র দলের সভাপতি আকিদুল ইসলাম, টিপুু সুলতানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মিলু/এম





