রাজধানীর পূর্বকাজীপাড়া পান্থ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নাজমুল হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণে দগ্ধ হন ওয়ার্কশপের দুই মেকানিক নাজমুল ও মোহাম্মদ পলাশ (২০)। রাতেই তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নাজমুলের শরীরের ৮১ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ ভোরে তিনি মারা যান। পলাশের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। নিহত নাজমুলের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে।

এআর