নওগাঁ পুলিশ লাইনস্ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ পুলিশ সুপার নজমুল হক স্মরনে শহীদ পুলিশ সুপার নজমুল হক ব্যারাক উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল বাহার পিপিএম আনুষ্ঠানিক ভাবে ব্যারাকের নাম ফলক উন্মোচন করেন। এরপর পুলিশ লাইনস্ েড্রিল সেডে অনুষ্ঠিত আলোচনা সভায় নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হারুন অল রশীদ, অধ্যক্ষ (আবঃ) প্রফেসর শরিফুল ইসলাম খান, জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। শহীদ পুলিশ সুপার নামমুল হকের মেয়ে অধ্যাপক ডাঃ শিরীনা আখতার, ডাঃ মমতাজ শিরীন, তাহেরা শিরীন, ডাঃ হাজেরা শিরীন হক, ডাঃ মোমেনা শিরীন আহম্মেদ, ছেলে ক্যাপ্টেন হাবিবুল ইসলাম হক, প্রকৌশলী শহীদুল ইসলাম হক, পুত্রবধূ মিসেস হাসনাত আরা হক, অধ্যাপক ডঃ উম্মে কুলসুম নাভেরা ও জামাতা ডাঃ মোঃ আব্দুল খালেক।

উল্লেখ্য শহীদ পুলিশ সুপার নজমুল হক চট্টগ্রামে দূর্ণীতি দমন ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে ৭ এপ্রিল মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে শহীদ হন। তিনি নওগাঁ জেলার সম্ভ্রান্ত মুসলিম আইনজীবী পরিবারে ১ ফেব্রুয়ারী ১৯২৪ ইং সালে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন বাবা-মা’র কনিষ্ঠ ছেলে। তাঁর স্ত্রী প্রয়াত লতিফা হক।

তিনি নওগাঁ কেডি স্কুল থেকে মাধ্যমিক, রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, কলকাতা বিশ্ববিদ্যারয় থেকে ইংলিশে ব্যাচেলর  অব আর্টস ও মাষ্টার অব আটর্স এবং  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রী অর্জনের পর সারদা পুলিশ একাডেমী থেকে ট্রেনিং সমাপ্ত করে ১৯৫০ সালে এসডিপিও পদে পুলিশ বিভাগে যোগদান করেন।

এমএ