যশোরের শার্শায় পেঁপে বহনকারি ট্রাকে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো এক যুবক। শনিবার রাতে শর্শা উপজেলার উলাশি খাজুরা এলাকায় নির্মানাধীন তেল পাম্পের নিকটে এই ঘটনা ঘটে।

দু’জনই ট্রাকের পেঁপে বোঝাই করা শ্রমিক। নিহত আবু বক্কর (৩০) ঝিকরগাছা উপজেলার উত্তর নাভারনের শাহাজান আলির ছেলে। গুরুত্বর আহত অবস্থায় ঐ একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে আয়ুব হোসেনকে (৩১) শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাভারন হাইওয়ে পুলিশ-ফাড়ির সার্জন উপ-পরিদর্শক বুলবুল আহম্মদ প্রতিবেদককে জানান, পেপে বহনকারি একটি ট্রাক বিদ্যুতের সংযোগ তারের নিচ দিয়ে আসার সময় অসাবধানতাবসত দু’জন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্করকে মৃত্যু ঘোষনা করেন।

এআই