চট্টগ্রামের পটিয়ায় মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিক জানান, পটিয়া থানার শান্তিরহাট এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর একজন মারা যান। তবে পরে এ দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম মুস্তাক আহমদ বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনলে দুই জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কেএইচ





