কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. জহির (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির জেলার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার আব্দুল খালেকের ছেলে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজেন্ট শফিকুল আজম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমই





