বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধা জেলা যুবদল।
আজ (০৪ এপ্রিল) বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুনবী টিটুল, সাবক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদুনবী তিমু।
উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সহ-সভাপতি মোশফেকুর রহমান রিপন, ছাদেকুল ইসলাম রুবেল, ফেরদৌস আলম লিটন, সাহাদৎ হোসন, ইউনুস আলী খান দুখু, খদকার আল আমিন, আব্দুর রহমান, ফরিদুল ইসলাম, মিলন মিয়া, ইমাম হাসান দুলাল, রাউফুল ইসলাম রুপম বাবু, ইমাম হাসান আলাল, ছোটন মুন, তারেক মিয়া, তন্ময় হাসন, জুয়েল খালেদ প্রমুখ।
রুবেল/এমবি





