রাজধানীর নীলক্ষেত মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ রিকশা চালক ও ১ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

আহতাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিন রিকশা চালক হলেন; রাজন (৩২), আমিরুল (৩৫), বাদল (৫০) এবং ওয়ার্কশপের মালিক প্রেমা বাবু (৪৫)।

এমকে